শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

'বন্দে মাতরম' বিলের ওপর আসাদুদ্দিন ওয়াইসির তীব্র আপত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভায় পাস হওয়া 'জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬'-এ 'বন্দে মাতরম' সম্পর্কিত বিধানের তীব্র বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে ওয়াইসি বলেন, 'জন গণ মন' গাইলে সেখানে দেশ ও দেশের জনগণকে দেখা যায়। কিন্তু 'বন্দে মাতরম'-এ ভগবান ও দেবীর উপাসনার কথা রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সংগ্রামীদের প্রতি সম্মান রেখেই বিষয়টি বিবেচনা করা উচিত। তাঁর ভাষায়, 'জন গণ মন' জনগণের উদ্দেশে রচিত, কিন্তু 'বন্দে মাতরম'-এর প্রকৃতি ভিন্ন।

ওয়াইসি অভিযোগ করেন, ১৯৫০ সালে তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ 'বন্দে মাতরম'-কে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দিয়ে বড় ধরনের ভুল করেছিলেন, কারণ এ বিষয়ে সংসদে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়নি। তাঁর দাবি, ভারতের সংবিধান বা প্রচলিত আইনে 'জাতীয় গান' (National Song)-এর কোনো সুস্পষ্ট আইনি সংজ্ঞা নেই।

এছাড়া তিনি অভিযোগ করেন, 'বন্দে মাতরম' সম্পর্কিত আইন প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সংবিধানের ২৫, ২৬ ও ২৯ অনুচ্ছেদে নিশ্চিত ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ