শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

আমাদের দলের ভিত্তি কুরআন ও সুন্নাহর আদর্শের ওপর: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি পবিত্র কুরআন, সুন্নাহ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও জীবনাদর্শের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ দলের জন্য কাজ করা কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি দ্বীনি ও মিল্লি দায়িত্ব।

সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলামের ঐতিহাসিক কেন্দ্র জামিয়া উসমানিয়া মারিয়ালি সফরকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের মজলিসে শূরা, শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম একটি মহান আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো কুরআন-সুন্নাহ অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। তিনি বলেন, যে সংগঠনের ভিত্তি কুরআন-সুন্নাহ ও রাসুল (সা.)-এর শিক্ষার ওপর প্রতিষ্ঠিত, সেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করা নিছক রাজনীতি নয়, বরং একটি ইবাদতস্বরূপ দায়িত্ব।

তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিষ্ঠাতা আকাবির আলেমরা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নির্দেশনার আলোকে এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এ কারণেই দলটি অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং এর আদর্শিক ও কর্মগত ধারাবাহিকতা মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত।

সফরকালে মাওলানা ফজলুর রহমান জামিয়া উসমানিয়া মারিয়ালির দ্বীনি, শিক্ষাগত ও প্রশাসনিক অগ্রগতির প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

জামিয়ার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা কারি মুহাম্মদ উমায়ের ফারুকি সফরের জন্য মাওলানা ফজলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি জামিয়ায় নির্মাণাধীন দারুল হাদিস ভবনের জন্য বিশেষ দোয়া করেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ