শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ের অভিজাত ওরলি এলাকায় আয়োজিত একটি জৈন খাদ্য উৎসবে হিজাব ও বোরকা পরার কারণে মুসলিম এক নারীকে হয়রানি এবং স্টল সরিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ন্যাশনাল স্পোর্টস ক্লাব অব ইন্ডিয়ার (এনএসসিআই) প্রাঙ্গণে এ খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়।

ঘটনাটি সামনে আসে ওই নারীর স্বজন মুশতাক আনসারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করার পর। তাঁর অভিযোগ, আয়োজকদের কয়েকজন তাঁর বোন ও স্ত্রীকে বোরকা খুলে ফেলতে বলেন। অন্যথায় অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

হয়রানির শিকার ওই নারী বলেন, ঘটনাটি তাঁর জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও খাবারের স্টল দিয়েছেন। ওই দিন হিজাব পরেই ক্রেতাদের খাবার দিচ্ছিলেন। এ সময় একজন আয়োজক তাঁকে হিজাব খুলে ফেলতে বলেন।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণে কোনো আপত্তি রয়েছে—এমন কোনো পূর্ব সতর্কতা তাদের দেওয়া হয়নি। বরং স্টল বসানোর জন্য তাদের কাছ থেকে ফিও নেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, ‘এতে যদি এত সমস্যা থাকে, তাহলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হলো কেন?’

ওই নারী অভিযোগ করেন, আয়োজকদের কেউ কেউ তাদের অনুমতি ছাড়াই ভিডিও ধারণ ও ছবি তোলেন।

তিনি জানান, জৈন ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তাঁর স্টলের সব খাবার ছিল ডিম ও আমিষমুক্ত এবং সম্পূর্ণ নিরামিষ। এরপরও তাদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিযুক্ত আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র: মুসলিম মিরর

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ