শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ২০২৭ সালের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি প্যাকেজের মূল্য ১২ লাখ রুপি এবং স্বল্পমেয়াদি প্যাকেজের মূল্য ১৩ লাখ রুপি নির্ধারণ করেছে।

হজের অর্থ পরিশোধ ও সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম এবার থেকে ‘পাক হজ অ্যাপ’-এর মাধ্যমে সম্পন্ন হবে। এ কার্যক্রমে পাকিস্তানের হাবিব ব্যাংককে সরকারি ব্যাংকিং অংশীদার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

হজ কার্যক্রমের প্রস্তুতিতে ইতোমধ্যে প্রায় ৪ লাখ হাজি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে স্বল্পমেয়াদি হজ প্যাকেজের জন্য ৩০ হাজার আসন সংরক্ষিত রাখা হয়েছে।

পাকিস্তানের হজ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রক্রিয়া জোরদারের অংশ হিসেবে অ্যাপভিত্তিক অর্থ পরিশোধের এ ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে হজযাত্রীদের অর্থ জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ