শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সৌদি মালিকানাধীন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির তিন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক।

গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল মান্দাব প্রণালি দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস। সংস্থাটির মতে, বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

হুথিরা গত ২০ জুলাই বাব আল মান্দাব ঘিরে অবরোধ ঘোষণার পরও প্রণালিটিতে জাহাজ চলাচল তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করছে।

তবে ঝুঁকি এড়াতে সৌদি মালিকানাধীন ও পরিচালিত কিছু তেলবাহী জাহাজ বাব আল মান্দাব দিয়ে না গিয়ে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: সিএনএন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ