শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কলকাতার রাজপথে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় (SIR) নাম বাদ পড়া নাগরিকদের সমস্যা সমাধানের দাবি এবং মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মিছিল করেছে জমিয়তে উলামায়ে হিন্দ।

মঙ্গলবার (১১ আগস্ট) আদালতের অনুমতি নিয়ে রাজাবাজার থেকে মৌলালী পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

মিছিলে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন।

মিছিল শেষে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে জমিয়তে উলামায়ে হিন্দ।

তিনি বলেন, সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, নাগরিকদের সমস্যার সমাধান না হলে দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে জেলায় জেলায় শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে।

এসআইআর-এর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার কারণে নাগরিকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেও দাবি করেন জমিয়তের রাজ্য সভাপতি।

তিনি বলেন, অবৈধভাবে দেশে আসা ব্যক্তিদের বিষয়ে সংগঠন কোনো মন্তব্য করছে না। তবে বৈধ নাগরিকদের নাম বাদ পড়ার পর দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় আটকে রাখা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগের বিষয়।

পাশাপাশি জনগণনার কাজের জন্য আরও সময় দেওয়ার দাবিও জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটির বক্তব্য, জনগণনা ও ভোটার তালিকা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

মিছিলে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালামসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

সূত্র: পুবের কলম

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ