শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মক্কার জাদুঘরে ১৮শ শতকের কুরআনের পাণ্ডুলিপি, দর্শনাথীদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মক্কার হেরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত পবিত্র কুরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতাব্দীর হাতে লেখা একটি পবিত্র কুরআনের পাণ্ডুলিপি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। পাণ্ডুলিপিটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।

পাণ্ডুলিপিটি ওই সময়ের কুরআন লিপিবদ্ধ ও অলংকরণের সূক্ষ্ম যত্নের নিদর্শন বহন করছে। এতে ইসলামি ক্যালিগ্রাফি ও অলংকরণশৈলীর সৌন্দর্য এবং নিখুঁততার প্রতিফলন ঘটেছে।

কালো কালি দিয়ে লেখা পাণ্ডুলিপিটিতে বিভিন্ন ইসলামি ক্যালিগ্রাফি ধারার বৈশিষ্ট্যের সমন্বয় দেখা যায়। এর মাধ্যমে লেখকের দক্ষতা ও বিভিন্ন লিপিশৈলীর স্বাতন্ত্র্যপূর্ণ বৈশিষ্ট্য প্রয়োগের সক্ষমতা ফুটে উঠেছে।

পাণ্ডুলিপিতে ব্যবহৃত সূক্ষ্ম নুকতা ও স্বরচিহ্নগুলো হাতে লেখা কুরআনে শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করার প্রতি বিশেষ মনোযোগের প্রমাণ বহন করে। এর প্রারম্ভিক পৃষ্ঠাগুলোতে ফুলেল নকশা ও জটিল অলংকরণ রয়েছে, যা সে সময়ের কুরআনিক পাণ্ডুলিপির শিল্পরীতিকে তুলে ধরে।

জাদুঘরে প্রদর্শিত এই পাণ্ডুলিপি দর্শনার্থীদের হাতে লেখা কুরআনের ইতিহাস, আরবি ক্যালিগ্রাফির ক্রমবিকাশ এবং বিভিন্ন ঐতিহাসিক সময়ে কুরআনের পাণ্ডুলিপি তৈরিতে ব্যবহৃত অলংকরণ ও সোনার কাজের কৌশল সম্পর্কে ধারণা দিচ্ছে।

মক্কার হেরা সাংস্কৃতিক জেলার গুরুত্বপূর্ণ আকর্ষণগুলোর একটি এই জাদুঘর। জাবালে হেরার পাদদেশে অবস্থিত এ সাংস্কৃতিক এলাকায় দেশি-বিদেশি বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। সূত্র: আরব নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ