শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আরব বিশ্বে প্রথম মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আরব বিশ্বে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলোপের আইন অনুমোদন করেছে লেবানন। দেশটির পার্লামেন্ট ১১ আগস্ট ২০২৬ মৃত্যুদণ্ড বাতিলের একটি আইন পাস করে। এর ফলে লেবানন আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বিলোপকারী প্রথম আরব দেশে পরিণত হলো।

নতুন আইনের আওতায় বর্তমানে যেসব আসামির মৃত্যুদণ্ড রয়েছে, সেগুলো পরিবর্তন করে কঠোর শ্রমসহ যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে।

লেবাননে ২০০৪ সালের পর কোনো অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে দেশটির আদালতগুলো এতদিন মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল। নতুন আইন কার্যকর হওয়ার ফলে সেই আইনি ব্যবস্থারও অবসান ঘটল।

মৃত্যুদণ্ড বিলোপের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা এটিকে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে লেবাননের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ