রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে ফিলিস্তিনি জনগণের প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌমত্বের অধিকারের পক্ষে উত্থাপিত একটি প্রস্তাব ১৫১ ভোটে অনুমোদিত হয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ সাতটি দেশ। ভোটদানে বিরত ছিল ১১টি দেশ। ভারত, চীন, রাশিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যরাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক দ্বিতীয় কমিটি (সেকেন্ড কমিটি) বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে প্রস্তাবটি অনুমোদন করে। প্রস্তাবটির নাম ছিল ‘ফিলিস্তিনি অধিকৃত ভূখণ্ড, পূর্ব জেরুজালেমসহ এবং অধিকৃত সিরীয় গোলানে বসবাসরত আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌমত্ব’। উরুগুয়ে ৭৭ জাতিগোষ্ঠী ও চীনের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করে।

জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তি এবং ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের প্রাকৃতিক সম্পদের ওপর তাদের অবিচ্ছেদ্য ও স্থায়ী অধিকারের স্বীকৃতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরীয় গোলানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শোষণ, ক্ষতিসাধন, নিঃশেষ করা কিংবা বিপন্ন করার মতো কর্মকাণ্ড বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবৈধ কর্মকাণ্ডের কারণে ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের কোনো শোষণ, ক্ষতি, লোকসান, নিঃশেষ বা বিপন্ন হওয়ার ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ দাবি করার অধিকার ফিলিস্তিনি জনগণের রয়েছে।

এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বর্জ্য পদার্থ ফেলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং পানি সরবরাহের পাইপলাইন, পয়োনিষ্কাশনব্যবস্থা ও বিদ্যুৎ নেটওয়ার্কের ক্ষতিসাধন।

প্রস্তাবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন এবং পশ্চিম তীরে পৃথকীকরণ দেয়াল নির্মাণসহ ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পরিবেশের ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে।

সূত্র: মিল্লাত টাইমস

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ