বিনয়,নম্রতা মুমিনের শেষ্ঠ ভূষণ । খুব সহজেই নম্রতার মাধ্যমেই মানুষের হৃদয় রাজ্য জয় করা যায়। অতীতের কোমল স্বভাবের মানুষই হৃদয়ের মণিকোঠায় আসন পেতে বসে আছে। মানুষ চলে যায় কিন্তু তার চরিত্রমাধুর্য ইতিহাসের পাতায় ভাসমান থাকে। প্রিয় নবীজি সা. ছিলেন সর্বশ্রেষ্ঠ বিনয় ও নম্রতার মূর্তপ্রতীক।
আল্লাহ রাব্বুল আলামীন হুজুর সা. নম্রতার সাক্ষ্য দিয়ে বলেন- আর নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী।সূরা কলাম-৩।
(হে নবী! এসব ঘটনার পর) আল্লাহর রহমতই ছিল, যদ্দরুন তাদের সাথে আপনি কোমল আচরণ করেছে। আপনি যদি রূঢ় প্রকৃতির ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে বিক্ষিপ্ত হয়ে যেত। সুতরাং তাদেরকে ক্ষমা করুন, তাদের জন্য মাগফিরাতের দুআ করুন এবং (গুরুত্বপূর্ণ) বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে থাকুন। অতঃপর আপনি যখন (কোন বিষয়ে) মনস্থির করবেন, তখন আল্লাহর উপর নির্ভর করবেন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান : ১৫৯।
বিনয়ী শুধু মানুষের কাছেই প্রিয়পাত্র হয় না। আল্লাহ রাব্বুল আলামীনের কাছেও মর্যাদার অধ
