শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

পূজায় চাঁদা দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

পূজা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ব্যাপার। প্রত্যেক ধর্মীয় বিষয় তার ধর্মের সাথে সম্পৃক্ত। প্রত্যেকে নিজ অর্থায়নে ধর্মীয় বিষয় পালন করবে এটিই স্বাভাবিক প্রথা। বাংলাদেশ হিন্দু মুসলিমের একত্রে বসবাসের স্থান। তাই পূজা এলেই মুসলমানদের থেকে একটি প্রশ্ন প্রায় উঠে আসে হিন্দুদের পূজায় টাকা দেয়া বৈধ কী না। এমন একটি প্রশ্নোত্তর শরীয়তের আলোকে তুল ধরা হল-

 প্রশ্ন : জনৈক মুসলমান, একটি রোগের কারণে হিন্দু এক হাকিমের কাছে যায়।  তার চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠে। হাকিম সাহেব তার ভিজিট এর বদলে, তার বাড়ির বাৎসরিক পূজার জন্য ৫০ টাকা দাবি করে। এ অবস্থায় হিন্দু হাকীমকে  ভিজিট বাবদ পূজার জন্য টাকা প্রদান করা যাবে?

শরঈ সমাধান-

ভিজিট স্বরূপ টাকা দেয়া জায়েজ, তবে  পূজার জন্য টাকা দেয়া জায়েজ নাই। তাই হাকীমকে বলতে হবে, আমি আপনার পূজার জন্য নয়, বরং আমার রোগের চিকিৎসার ভিজিট চার্জ হিসেবে পঞ্চাশ টাকা প্রদান করছি। এভাবে বলে প্রদান করলে জায়েজ হবে। কিন্তু পূজার  নিয়ত করে টাকা প্রদান করলে জায়েজ হবে না।  

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [সূরা মায়িদা-২] সূত্র : আহলে হক মিডিয়া।

এমআই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ