সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

হেদায়েত ও ধন-সম্পদ লাভের দোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সুখ-শান্তি, সমৃদ্ধি-সাফল্য ও পার্থিব সৌন্দর্য-সম্পদ আল্লাহ তাআলার বিশেষ অনুকম্পা। অনেক মানুষ আছে, যাদের জীবনে অর্থ-বিত্ত ও সম্পদ-বৈভব থাকলেও সুখ-শান্তি নেই। ফলে সম্পদ-সম্পত্তি চরম আকাঙ্ক্ষিত না হলেও অমুখাপেক্ষী জীবনযাপনের জন্য কখনো কখনো তা গুরুত্বপূর্ণ।
 
দুনিয়াতে উত্তম জীবনযাপন ও আখিরাতে সর্বোচ্চ সাফল্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। কারণ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী অনুগত বান্দা ও তার অনুগ্রহ প্রত্যাশী হওয়ার বিকল্প নেই। আল্লাহর কাছে কামনা করলে ও অমুখাপেক্ষিতা চাইলে কোনো ব্যক্তি লোভী-নাশোকর বান্দাদের অন্তর্ভুক্ত হবে না।
 
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সা. বলেন, একদা আইয়ুব আ. নগ্ন শরীরে গোসল করছিলেন। এমন সময় তার ওপর স্বর্ণের একঝাঁক পঙ্গপাল পতিত হলো। তিনি সেগুলো দুই হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন। তখন তার রব তাকে ডেকে বললেন, হে আইয়ুব, তুমি যা দেখতে পাচ্ছ, তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দিইনি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, হে রব! কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষীহীন নই। (বুখারি, হাদিস : ৩৩৯১)
 
আল্লাহর অনুগ্রহে সম্পদ-বরকত লাভের দোয়া-
لا غِنَى بي عن بَرَكَتِكَ
 
উচ্চারণ : ইয়া রব্বি, লা-গিনান বি- আন-বারাকাতিক।
 
অর্থ : হে আল্লাহ, আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই।
 
হেদায়েত ও ধন-সম্পদ লাভের দোয়া
 
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসুল সা. এ দোয়া করতেন-
 
اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعفَافَ، والغنَى
 
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকাল হুদা ওয়াততুক্বা ওয়াল আ’ফাফা ওয়াল গিনা।
 
অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করছি। (তিরমিজি, হাদিস : ৩৪৮৯)
আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুন।
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ