|| মুফতি যুবাইর মাহমুদ রাহমানি ||
নামাজে ইমাম রাকাতে ভুল করলে আমরা ‘আল্লাহু আকবর’ বলে লোকমা দিই। এবং এ নিয়মটিই আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। অথচ এ নিয়মটি যে সুন্নাহসম্মত নয়, এ সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। তাই এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব, ইনশাআল্লাহ।
হাদিসে পাকে এসেছে,
«إِذَا رَابَكُمْ أَمْرٌ، فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»
অর্থাৎ নামাজে যখন তোমাদের কোন সংশয় হয়, তখন পুরুষরা যেন ‘সুবহানাল্লাহ’ বলে ইমামকে সতর্ক করে আর নারীরা (হাতের পিঠে) তালি বাজায়।
(সহিহুল বুখারি; হাদিস নং ৭১৯০)
তিরমিজি শরিফের হাদিসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قال قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ.
‘তাসবিহ তথা সুবহানাল্লাহ বলা হচ্ছে পুরুষদের জন্যে আর তাসফিক তথা তালি বাজানো নারীদের জন্যে।’ (সুনানুত্ তিরমিজি হাদিস নং ৩৬৯)
সুতরাং ইমামকে ‘লোকমা’ দেওয়ার সঠিক নিয়ম হল, ‘আল্লাহু আকবর’ এর পরিবর্তে ‘সুব