সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

নতুন বছরের আগমন: আমাদের করণীয় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।ওলিউল্লাহ তাহসিন।।

সময়ের চাকা আপন গতিতে এগিয়ে চলছে, জীবনের পথ ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, প্রতিনিয়ত মৃত্যুর জন্য আমরা অগ্রসর হচ্ছি। দিন যাচ্ছে, মাস আসছে, বছর গণনা হচ্ছে। কিন্তু, আমরা আগের মতই উদাসীনতায় নিমগ্ন। দুনিয়ার মোহে লিপ্ত থাকায় মৃত্যু ও আখেরাত আমাদের স্বরণে আসে না।

 
সবসময় ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ভবঘুরের মত দৌড়াচ্ছি। আর এতেই আমরা নিজেদের পরিতৃপ্ত ও সঠিক মনে করে জীবন পার করছি। অথচ আল্লাহ তায়ালা বলেন, 'যারা দুনিয়ার জীবনকে আখেরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতার সন্ধান করে; তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে।' (সুরা ইবরাহিম: ৩)

আজ মুসলিম উম্মাহ নিজেদের ঈমান-আমলের কথা ভুলে দুনিয়া অর্জনের জন্য ব্যাকুল। নিজেদের ঈমানী স্বকীয়তা, সাংস্কৃতি, সভ্যতা ও নববী আদর্শের পরিবর্তে পশ্চিমা ইহুদি খৃষ্টানদের আদর্শ অনুকরণে ব্যতি ব্যস্ত।

এক হাদিসে বর্ণিত হয়েছে, আবূ সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি-পদ্ধতি পুরোà