দুশ্চিন্তা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুশ্চিন্তা ও মানসিক অবসাদ ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। দুশ্চিন্তা ও মানসিক অবসাদ থেকে বাঁচতে মানুষ নানা ধরনের চিকিৎসা গ্রহণ করছে।
হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুশ্চিন্তা কমাতে, মানসিক অবসাদ কাটাতে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। ইসলামি স্কলাররা এসব দোয়ার উপকারিতা নানাভাবে বর্ণনা করেছেন।
দুশ্চিন্তার সময় যে দোয়া পড়বেন-
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হামমি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য হতে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানà