সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সারাদিন নিরাপদে থাকার দোয়া ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজরত উসমান রাযিয়াল্লাহু আনহু বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে তাকে ওই দিন ও রাতে কোনো বিপদ আক্রান্ত করবে না।

দোয়াটি হলো-

بسم الله الذى لا يضرمع اسمه شيء في الأرض ولا في السماء وهوالسميع العليم


উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াছমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলীম।

অর্থ: সেই আল্লাহর নামে শুরু করছি। যে নামের সঙ্গে কোনো কিছুই অনিষ্ট করতে পারে না। না ভূমণ্ডলে এবং না নভোমণ্ডলে। তিনিই সর্বশ্রোতা সর্ব জান্তা।

খলিফা হজরত উসমান রা. হতে হাদিসটির বর্ণনাকারী ছিলেন আবান রহ.।

তিনি একদা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন। তার আক্রান্ত হওয়া দেখে যে লোক হাদিসটি তার মাধ্যমে শুনেছিল, অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আবান বলেন, আমি তাকে বললাম, তাকিয়ে দেখার কি আছে! আমি হজরত উসমান রা. -এর সূত্রে মিথ্যা বর্ণনা করিনি। হজরত উসমান রা. নবী করীম সা. হতে মিথ্যা বলেননি। আজ আমি কোনো কারণে রেগে যাওয়ায় তা পড়তে ভুলে গিয়েছিলাম। -সুনানে আবু দাঊদ: ৫০৮৮

বিশ্ব বিখ্যাত তাফসিরবিদ কুরতুবি বলেন, হাদিসটি সহিহ এর এর আমলও যথার্থ। আমি পরীক্ষা করে তা সত্য পেয়েছি। হাদিসটি শোনার পর থেকে আমি এই আমল ছাড়িনি। তাই আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারেনি। একবার মদিনায় আমাকে একটি বিচ্ছু দংশন করেছিল। এতে আমি চিন্তিত হয়ে পড়লাম। পরে আমার মনে পড়েছিল, ওই দিন আমলটি করতে আমি ভুলে গিয়েছিলাম। -আল ফুতূহাতুর রাব্বানিয়া: ৩/১০০

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। 

এনএ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ