সুস্থতা যেমন নেয়ামত, অসুস্থতাও মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন, মুমিন বান্দা যখন অসুস্থ হয় এবং আল্লাহ তাআলা তা থেকে তাকে সুস্থও করে দেন এ অসুস্থতা তার পূর্ববর্তী গোনাহের কাফফারা এবং ভবিষ্যতের জন্য উপদেশ হয়। (আবু দাউদ: ৩০৮৯)
অন্য হাদিসে এসেছে- ‘মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।’ (বুখারি: ৫৬৪১)
এরপরও যেকোনো কঠিন রোগে আক্রান্ত না হওয়ার একটি বিশেষ দোয়া বর্ণিত হয়েছে হাদিসে। দোয়াটি হলো—
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً
উচ্চারণ: ‘আলহামদু লিল্লাহিল্লাজি আ-ফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদদলানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদিলা।’
অর্থ: ‘সকল প্রশংসা আল্লাহর, তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা