সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

যে আমলে ইবাদতে আগ্রহ বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুমিনের ভয়, চিন্তা, কাজ, আচরণ—সবকিছু হয় পরকালকে ঘিরে। আল্লাহ মুমিনের অবস্থা বর্ণনা করে বলেন, ‘এবং যারা তাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে- এ বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে।’ (সুরা মুমিনুন: ৬০)

মুমিন চায় আল্লাহর নৈকট্য লাভ করতে, তাঁরই ভালোবাসার ময়দানে এগিয়ে যেতে। আর এ পথে অত্যাবশ্যক রাস্তা হলো ইবাদত। তবে ইবাদতেরও শর্ত আছে, তা হলো- রাসুলুল্লাহ সা.-এর সুন্নত অনুযায়ী হতে হবে।

সেরকম বিশুদ্ধ নিয়মে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতের প্রতি যাতে আগ্রহ বাড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। ইবাদতে আগ্রহ বাড়ানোর একটি বিশেষ দোয়ার কথা এসেছে হাদিসে। 

দোয়াটি হলো-

اللَّهُمَّ أعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ 

আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।

অর্থ: হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

মুআজ ইবনে জাবাল রা. থেকে  বর্ণিত, একবার আল্লাহর রাসুলুল্লাহ সা. তার হাত ধরে বলেন, ‘হে মুআজ, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি।

তিনি বলেন, হে মুআজ, আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়া কখনো পরিহার করবে না।’ (আবু দাউদ: ১৫২২)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে নিয়মিত এই আমল করার তাওফিক দান করুন। ইবাদতের আগ্রহ বাড়িয়ে দিন। ইবাদত-বন্দেগিতে সহিহ সুন্নাহ মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ