মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

দুর্ঘটনা থেকে বাঁচতে যে দোয়া ও আমল করতেন হযরত উসমান রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

​​​​​​​দৈনিক কর্মকাণ্ড সম্পন্ন করতে গিয়ে রাস্তাঘাটে চলাফেরায় অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। এমন আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে যথাসাধ্য সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর নিকট দোয়াও করা চাই।

আল্লাহর রাসুল সা. এ বিষয়ে সুন্দর দোয়া শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে-

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’

অর্থ:  ‘আমি আল্লাহর নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতিসাধন করতে পারে না। তিনি সব কিছু শোনেন ও জানেন।’ (আবু দাউদ: ৫০৯০; তিরমিজি: ৩৩৮৮)

বিশিষ্ট সাহাবি হজরত উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত- নবী করিম সা. ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকালে এ দোয়া তিনবার পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া তিনবার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ