শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

সকালবেলা যে দোয়া পড়তেন নবীজি সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯)। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলছেন, ‘আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকারবশত যারা আল্লাহর ইবাদত করে না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা মুমিন: ৬০)

রাসুলুল্লাহ সা. বিভিন্ন প্রেক্ষাপটে সুন্দর সুন্দর দোয়া পড়তেন। সাহাবিদেরও তিনি দোয়াগুলো শিখিয়েছেন। দিনের শুরুতে তিনি খুব মূল্যবান একটি দোয়া পড়তেন। 

দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না-ফিআঁও ওয়া রিজকান ত্বয়্যিবাওঁ ওয়া আমালামমুতাক্বাব্বালা।’

অর্থ: ‘হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল হওয়ার যোগ্য আমল প্রার্থনা করি।’ (ইবনে মাজাহ: ৯২৫)

মুসলমানের তো হালাল রিজিক, উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমলই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া। সকাল সকাল এমন সুন্দর দোয়া করতেন নবীজি সা.। উম্মত হিসেবে আমাদেরও উচিত নবীজির অনুসরণে ফজর নামাজের পর নিয়মিত দোয়াটি পড়া। আল্লাহ তায়ালা আমাদের সেই তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ