শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খাবারের আগে যে ৩ কাজ সুন্নত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

জীবন ও জগতের সবকিছু রয়েছে ইসলামে। আল্লাহর রাসুল (সা.) তার সাহাবিদের মানবজীবনে প্রয়োজনীয় প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছেন। ক্ষুদ্র থেকে বৃহৎ— কোন বিষয় কীভাবে করতে হবে এবং কেমন হওয়া উচিত, তার সবকিছু তিনি জানিয়েছেন।

মানবতার জন্য তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ অনুসরণীয়। এতে পার্থিব ও পরকালীন সাফল্য ও সমৃদ্ধি মিলবে। তার কর্মপন্থা ও নিয়ম-নীতি অনুসরণ করলে ‍মুমিনের জীবনে প্রশান্তির ফল্গুধারা বয়ে যাবে।

আমাদের প্রিয়নবী ও আল্লাহর রাসুল (সা.) কীভাবে খাবার খেতেন এবং খাবার গ্রহণে তার কী কী সুন্নত ও পদ্ধতি ছিল— সে সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে প্রচুর আলোচনা এসেছে। এখানে সংক্ষিপ্ত পরিসরে খাবারের আগের তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বিসমিল্লাহ বলে খাবার শুরু করা

খাবার গ্রহণের আগে রাসুল (সা.) সব সময় ‘বিসমিল্লাহ’ বলতেন। বিসমিল্লাহ বলতে তিনি তার সঙ্গীদেরও উৎসাহিত করতেন। এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দিয়ে খাও। এবং তোমার দিক হতে খাও। ’ (বুখারি, হাদিস : ৫১৬৭; তিরমিজি, হাদিস : ১৯১৩)

খাবারের আগে ও পরে হাত ধোয়া

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অনুরূপভাবে খাবার খাওয়ার আগে হাত ধোয়া সুন্নত। এটা আবশ্যকও বটে। না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসুল (সা.) খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পানাহারের ইচ্ছে করলে, তার উভয় হাত ধুয়ে নিতেন। এরপর খাবার গ্রহণ করতেন কিংবা পান করতেন। (নাসায়ি, হাদিস : ২৬৭; বুখারি, হাদিস : ২৮৮; মুসলিম, হাদিস : ৩০৫; আবু দাউদ, হাদিস : ২২২; ইবনে মাজাহ, হাদিস : ৫৮৪; আহমাদ, হাদিস : ২৪০৮৩)

দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া

খাবার খাওয়ার সময় দস্তারখান বিছানো আভিজাত্য। এটা আমাদের নবী কারিম (সা.)-এর সুন্নতও বটে। আনাস (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) পায়াবিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা (রা.) কে জিজ্ঞেস করা হলো, তাহলে কীসের ওপর খানা খেতেন? তিনি বললেন, ‘চামড়ার দস্তরখানের ওপর।’ (বুখারি, হাদিস : ৫৩৮৬)

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ