শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে দোয়ায় বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে নিরাপদ থাকবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

।। বিন ইয়ামিন ।।

বর্তমান সময়ে আতঙ্কের আরেক নাম- রাসেল ভাইপার। এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ জেলারও বেশি। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এমনকি ঢাকার আশপাশেও। চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাসেল ভাইপার সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনকহারে।

চলুন জেনে নিই, বিষধর ও হিংস্র সাপের দংশন থেকে বাঁচার দোয়াঃ

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াটি যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন।

দোয়াটি হলো-

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শাররি মা খালাক্বা।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির যাবতীয় অনিষ্টকারীতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।

 

হাদিসে ঘোষিত এ দোয়ার ফজিলত:

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক লোককে বিচ্ছু দংশন করলে লোকটি ব্যথার কারণে রাতে ঘুমাতে পারল না, সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়টি জানালে তিনি বললেন, যদি সন্ধ্যা বেলায় এ দোয়াটি পড়তে তাহলে সকাল পর্যন্ত বিচ্ছুর দংশন তাকে কোনো ক্ষতি করতে পারতো না। ( আহমাদ ২/২৯০; ৭৮৯৮, সহীহুত তিরমিজি ৩/১৮৭, সহীহ ইবনু মাজাহ ২/২৬৬, হিসনুল মুসলিম ২০.২৩ )

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ