মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মনোবল বৃদ্ধিতে যে দোয়া পড়তেন সাহাবায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রিয়নবী সা. উম্মতকে অনেক দোয়া শিখিয়েছেন। বিভিন্ন প্রেক্ষাপটে তিনি সাহাবিদের জন্য বিভিন্ন দোয়া করেছেন বলে হাদিসের বর্ণনায় পাওয়া যায়। তার মধ্যে একটি দোয়া এমন, যেটি পড়লে মনের জোর ও আত্মবিশ্বাস বেড়ে যায়। দোয়াটি হলো—

اللهم ثبتني واجعلني هاديا مهديا

উচ্চারণ: আল্লাহুম্মা সাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা।

অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমাকে স্থির রাখুন, এবং আমাকে হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াতকারী বানিয়ে দিন।’

জারির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. (তাঁকে) বলেছেন, তুমি কি জুল-খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? সেটি ছিল একটি মূর্তি। লোকেরা এর পূজা করত। সেটিকে বলা হতো ইয়েমেনি কাবা। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি ঘোড়ার পিঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমাকে বুকে জোরে থাবা মারলেন ও এই দোয়া করলেন। (বুখারি: ৬৩৩৩)

উল্লেখ্য, রাসুল সা. যেহেতু অন্যের জন্য দোয়া করেছিলেন তাই তিনি ‘আল্লাহুম্মা ছাব্বিতহু ওয়াজআলহু হা-দিয়াম মাহদিয়্যা’ বলেছিলেন। কিন্তু নিজের জন্য দোয়া করার ক্ষেত্রে বলতে হবে ‘আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হা-দিয়াম মাহদিয়্যা।’

এছাড়াও মনের ভয় দূর করতে এবং কষ্টকর দায়িত্ব সহজে পালন করতে কিছু আমলের কথা পাওয়া যায়। যেমন- ‘লা হাউলা ওয়ালা ক্বুয়্যাতা ইল্লা বিল্লাহ’ (অর্থ: আল্লাহ ছাড়া কোনো সামর্থ্য-শক্তি নেই) পড়া কার্যকরী একটি আমল। আবার দুই রাকাত নামাজ পড়ার পর ১০০ বার ইয়া-মুহাইমিনু (হে রক্ষাকর্তা) পড়ারও পরামর্শ দিয়ে থাকেন আলেমরা।

মনোবল ও সৎসাহস বাড়াতে আল্লাহর ওপর তাওয়াক্কুলেরও বেশ সুফল রয়েছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সুরা তালাক: ৩)

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ