শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে তিন শ্রেণির মানুষের জন্য আল্লাহর সাহায্য অবধারিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিপদ-আপদ কিংবা কল্যাণ কামনা- সব ক্ষেত্রেই মহান রাব্বুল আলামিন মুমিনের একমাত্র ভরসা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের ওপর কেউ বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন, তবে কে এমন আছে যে তোমাদের এরপর সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে’ (সুরা আল-ইমরান, আয়াত: ১৬০)।

অপর আয়াতে এসেছে, ‘হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে আল্লাহও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেবেন’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৭)।

নবীজির হাদিস অনুযায়ী কিছু বান্দাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তারা কারা?

তাদের পরিচয় দিয়ে রাসুলুল্লাহ সা. বলেছেন-

 ثَلاَثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ

‘তিন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন, ১. আল্লাহর পথে মুজাহিদ ২. যে মুকাতাব (আজাদি চুক্তিবদ্ধ গোলাম) মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে, ৩. বিয়ে করতে ইচ্ছুক যে পবিত্রতা রক্ষা করতে চায়। (তিরমিজি: ১৬৬১)

উল্লেখিত হাদিস অনুযায়ী, প্রিয়নবী সা. তিন ধরণের আমলে বান্দাকে সাহায্য করা নিজের কর্তব্য করে নিয়েছেন।

> যারা আল্লাহর বিধানগুলোকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য বাতিলের সঙ্গে প্রাণন্তকর প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করেন।

> যে ব্যক্তি রক্তমূল্য আদায় করে মুক্তি পেতে চায়।

> চারিত্রিক পবিত্রতা রক্ষায় যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য ও রহমতের চাদরে আস্বাদিত রাখুন। আমিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ