মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সকাল সন্ধ্যার গুরুত্বপুর্ন দুটি আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নাদিরুজ্জামান ||

১/ হযরত আবু দারদা (রাযি:) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি-  حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيم 

-বাংলা উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশীল আজিম"

(অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেহ নেই, আমি তাঁরই উপর ভরসা করি এবং তিনিই মহান আরশের মালিক।)

এই আমলটি সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পাঠ করবে, আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখেরাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবেন।(অর্থাৎ সহজ করে দিবেন) (আবু দাউদ শরীফ, আল-আযকার, ৮৪)

২/ হযরত মু'য়াজ ইবনে জাবাল (রাযি:) বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত ধরে বলতেন যে, হে মু'য়াজ আল্লাহর শপথ! আমি তোমাকে ভালোবাসি অতঃপর বলেন হে মু'য়াজ আমি তোমাকে ওসিয়ত করছি, প্রত্যেক নামাজের পর এই আমল কখনোই ছাড়বে না।  اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏.

বাংলা উচ্চারণ:  ‘আল্লাহুম্মা আয়ি'ন্নি আ'লা যিকরিকা ওয়াশুকরিকা ওয়াহুসনি ই'বা-দাতিক.

(অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে আপনার জিকির করতে, এবং শুকরিয়া আদায় করতে, এবং উত্তম ভাবে আপনার ইবাদাত করতে সাহায্য করুন।)  (আবু দাউদ, মিশকাত: ১/৮৮; আল আযকার: ৭৩)

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ