মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

তাফসীর মাহফিল সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি:

কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে হাটহাজারীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় হাটহাজারী পৌরসভাস্থ মাদরাসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ আগামী ৩০, ৩১অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীর মাহফিল সফল করতে উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল-আমিন সংস্থার উপদেষ্টা মুফতী জসীমউদ্দিন, সিনিয়র সহসভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. ওসমান, কার্যকরি সদস্য মাওলানা জাহাঙ্গীর, মাওলানা শহীদ,

বাণিজ্য সম্পাদক মাওলানা হাশেম, সহপ্রচার সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি এবং হাটহাজারী প্রেসক্লাব ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ