শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইজতেমা নিয়ে বৈঠকে বসছে সরকার, অংশ নিচ্ছে না আলমি শুরাপন্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা নিয়ে আলমি শুরাপন্থী ও সাদপন্থীদের নিয়ে বৈঠকে বসছে সরকার। সোমবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরুর কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

তবে এ বৈঠকে অংশ নিতে অপারগতা জানিয়েছে তাবলিগ জামাতের আলমি শুরাপন্থীরা। শুরাপন্থীদের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে।

ওই বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের উভয় পক্ষের ৫ জন করে প্রতিনিধি সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এরপর পৃথক বিবৃতিতে আলমি শুরাপন্থীরাএই বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেছে। একই সঙ্গে বুধবার তাদের নিয়ে পৃথক বৈঠকে বসার অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বর্তমানে তাদের উল্লেখযোগ্য মুরুব্বি পাকিস্তানের লাহোরের রাইবেন্ডে ইজতেমায় রয়েছেন। তাই অল্প সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেয়া কঠিন হয়ে পড়েছে। 

বিবৃতিতে আরো জানানো হয়, বর্তমান দারুল উলুম দেওবন্দসহ প্রায় সব আলেমরা সাদপন্থী অনুসারীদের ‘না হক’ সাব্যস্ত করেছেন। এ অবস্থায় সহ অবস্থানে বসে বৈঠক করা সমীচিন নয় বলে মনে করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ