শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

একাধিক সেজদায়ে তেলাওয়াত করলে কি প্রতিবার দাঁড়াতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: সেজদায়ে তেলাওয়াত আদায়ের ক্ষেত্রে দাঁড়ানো থেকে সেজদায় যাওয়া এবং সেজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো কি জরুরি?

উত্তর: সেজদায়ে তেলাওয়াত আদায়ের ক্ষেত্রে দাঁড়ানো থেকে সেজদায় যাওয়া এবং সেজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো মুস্তাহাব; জরুরি নয়।

অতএব একসঙ্গে একাধিক সেজদায়ে তিলাওয়াত আদায় করলে মুস্তাহাব হল, প্রতিবার উঠে দাঁড়িয়ে আরেক সেজদা করা। তবে প্রতিবারের জন্য না দাঁড়িয়ে বসা থেকে সেজদা করলেও সেজদায়ে তেলাওয়াতগুলো আদায় হয়ে যাবে।

নামাজে হোক বা নামাজের বাহিরে হোক, সর্বমোট ১৪টি আয়াতে তেলাওয়াত করার পর সেজদা করা ওয়াজিব হয়। এ ওয়াজিব ছেড়ে দিলে বান্দা অবশ্যই গোনাহগার হবে।

পুরো কুরআন শরিফের তেলাওয়াত শেষ করে একবারে বা এক বৈঠকে-১৪টি সেজদা আদায় করাও জায়েজ হবে। তবে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আদায় করাটাই উত্তম।

আপনি যদি নামাজের বাহিরে তিলাওয়াত করে থাকেন। তবে হিসাব করে যতটি তিলাওয়াতে সেজদা চলে গেছে ততটি তিলাওয়াতে সেজদা আদায় করে নিবেন।

আর যদি নামাজের ভেতরে তেলাওয়াত করে থাকেন,এবং তেলাওয়াতে সেজদা পড়ার পর তিন আয়াতকে অতিক্রম না করে বরং এর ভেতরেই নামাজের রুকু করে সেজদায় চলে যান। তাহলে বিনা নিয়তে নামাজের সেজদার সঙ্গে আপনার উপর ওয়াজিব হয়ে যাওয়া তেলাওয়াতে সেজদা আদায় হয়ে গেছে।

সূত্র: বাদায়েউস সানায়ে ১/৪৪৯; তাবয়ীনুল হাকায়েক ১/৫০৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯১; জামেউল মুযমারাত ২/৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৬৪; আদ্দুররুল মুখতার ২/১০৭

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ