শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।

হারানো জিনিস খুঁজে পাওয়ার আমল ও দোয়া কী?

আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে—

بسم الله يا هادي الضلال وراد الضالة اردد علي ضالتي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك

উচ্চারণ : বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রা-দ্দাদ দ্বাল্লাহ; উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আত্বায়িকা ও ফাদ্বলিক।

অর্থ : আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’

[(মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি; ইমাম হাকিম (রহ.) বলেন, এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানি। তাদের কারও ব্যাপারে কোনো দোষ-ত্রুটি জানা যায় না। ইমাম বাইহাকি বলেন, এটির সনদ হাসান। সূত্র: আল‌ ওয়াবিলুস সাইয়েব/ ১৯১)]

লক্ষণীয় যে, এ হাদিসটি ইবনে উমর রা. পর্যন্ত মাউকুফ (হাসান) হিসেবে সাব্যস্ত। অর্থাৎ এটি ইবনে ওমর রা. এর আমল হিসেবে প্রমাণিত। কিন্তু মারফু তথা রাসুল সা.-এর মুখনিঃসৃত হাদিস বা আমল হিসেবে জইফ; যেমনটি হায়সামি তার মাজমাউয যাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করেছেন।

সুতরাং এ হাদিসের ওপর আমল করায় কোনো দোষ নেই। কেননা মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা আল বাকারা, হাদিস : ৪৫)

আর হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসুল সা. যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে— দুই রাকাত সালাত আদায় করে— আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ সবকিছু সহজ করে দিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ