শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মানসিক যন্ত্রণা দূর করতে যে আমল করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নানাবিধ দুশ্চিন্তা ও হতাশার কারণে মানুষের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়, এটাকে মানসিক চাপ বলে। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি, পৃথিবীতে মানসিক চাপসহ এমন কোনো রোগ নেই যার চিকিৎসা সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ তায়ালা দেননি। মানসিক চাপ উত্তরণে ইসলামে রয়েছে অনেক দিকনির্দেশনা। অতএব কখনো মানসিকভাবে যন্ত্রণা অনুভব করলে তাৎক্ষণিক কিছু আমল করা যেতে পারে। আশা করা যায়, কিছুটা হলেও ভালো লাগবে- ইনশাআল্লাহ। আমলগুলো হলো-

১. খুব বিনয়ের সঙ্গে আল্লাহতায়ালার কাছে দোয়া করা।

২. নিরবে-নিভৃতে আবেগ ও ভালোবাসার সঙ্গে কোরআন মাজিদ তেলাওয়াত করা।

৩. নিরিবিলি পরিবেশে কিছু সময় অর্থের দিকে লক্ষ্য রেখে আল্লাহর জিকির করা।

৪. জনমানবহীন স্থানে বসে আল্লাহ তায়ালার সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনায় মগ্ন হওয়া।

৫. বেশি পরিমাণে ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিসু’ পড়তে থাকা।

 

৬. দোয়া ইউনুস অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়া।

৭. কোনো এতিম-মিসকিনের সঙ্গে কিছু সময় কাটানো, তাদের খোঁজ-খবর নেওয়া, খাবার দেওয়া ও মাথায় স্নেহের হাত বুলিয়ে আদর করা।

৮. পারলে কবরস্থানে গিয়ে কিছু সময় কাটানো।

৯. মৃত্যু নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা।

১০. নিজের অবস্থানের তুলনায় একটু কষ্টে ও সামাজিকভাবে নিচুতে বসবাসকারীদের কথা মনে করা।

এগুলো করলে মন প্রশান্ত হয়, স্থির হয়, দুনিয়ার বাস্তবতা বুঝে আসে, দয়াময় আল্লাহর দিকে মন ধাবিত হয় এবং আখেরাতমুখী জীবনযাপনে আগ্রহ সৃষ্টি হয়। প্রায় প্রতিটি বিষয়ের পক্ষে কোরআন-হাদিসের দলিল আছে। আমল করুন, উপকৃত হবেন- ইনশাআল্লাহ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ