শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জ্ঞান বৃদ্ধির সহজ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্ঞান মানুষের অনন্য সম্পদ। এটা আল্লাহপ্রদত্ত অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। যার জ্ঞান নেই, তার কোনো আলাদা মূল্য নেই। এই কারণে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‌‌‌‌‘যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভুত কল্যাণ প্রাপ্ত হয়। আর উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানসম্পন্ন।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৯)

জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে— আল্লাহ তায়ালা জ্ঞান বৃদ্ধি করে দেন। কল্যাণকর জ্ঞান ও ইলম দান করেন। তাই প্রত্যেক মুসলিমের উচিত বেশি বেশি করে এসব দোয়া পড়া ও আমল করা।

নিম্নে পাঠকদের সুবিধার্থে সহজ দুইটি দোয়া উল্লেখ করা হলো।

উপকারী জ্ঞান লাভের দোয়া

ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار

উচ্চারণ : আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।

অর্থ : হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও। এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।

উপকার : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. এই দোয়া করতেন। (তিরমিজি, হাদিস : ৩৫৯৯; ইবনে মাজাহ, হাদিস : ২৫১; ইবনু আবি শায়বা, হাদিস : ১০/২৮১)

জ্ঞান বৃদ্ধি হওয়ার দোয়া

اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ

উচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বিন

অর্থ : হে আল্লাহ! আমাকে দ্বিনের জ্ঞান দান করুন।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, একবার নবী সা. শৌচাগারে গেলেন, তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? আমি রেখেছি জানানো হলে তিনি বলেন, ‘আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দ্বিন।’ অর্থ : ‘ইয়া আল্লাহ! আপনি তাকে দ্বিনের জ্ঞান দান করুন।’ (বুখারি, হাদিস : ১৪৩)

উল্লেখ্য, অন্য কারও জন্য দোয়া করার ক্ষেত্রে হাদিসে উল্লিখিত শব্দে দোয়া করতে হবে। আর নিজের জন্য করতে চাইলে ওপরের মতো করে পড়তে পারবে।

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ