বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রোজা অবস্থায় তরকারির স্বাদ পরীক্ষা করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

রান্নায় স্বাদের হেরফের হওয়া, এবং এ নিয়ে খুনসুটি হওয়া বাঙালি পরিবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার। কখনও খুনসুটি রূপ নেয় পারিবারিক কলহে। নানা ধরণের ঝামেলা তৈরী হয় এই সামান্য রান্নার স্বাদ থেকে। কিন্ত রমজানে রোজা অবস্থায় রান্নার স্বাদ ঠিক রাখতে করণীয় কী? এব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো—

স্বামীর বদমেজাজি থেকে বাঁচতে কিংবা একান্ত প্রয়োজন হলে রোজা রেখে তরকারির স্বাদ পরীক্ষা করা যাবে। গলার ভেতর প্রবেশ না করলে রোজার কোনো ক্ষতি হবে না । এমনকি বিশেষ প্রয়োজনে শিশু বা বৃদ্ধদের জন্য কোনো কিছু চিবিয়ে দিলেও রোজার কোনো সমস্যা হবে না । (মুছান্নিফে ইবনে শায়বা ৬/২০২)

এসব ক্ষেত্রে কুলি করে নেওয়া ভালো। কুলি না করলেও সমস্যা নেই। তবে অবশ্যই থুথু ফেলতে হবে। উল্লেখ্য, বিনা প্রয়োজনে কোনো কিছু মুখে নেওয়া বা চিবানো মাকরুহ। আর সেটা অনিচ্ছায় গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যাবে।

তবুও রোজা পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফফারা লাগবে না। আর খাদ্যবস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে সে দিনের রোজাও পালন করবে এবং কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬)

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ