শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নারী কমিশন বাতিলসহ যে চার দাবিতে হেফাজতের মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার তৌহিদী জনতা এ সমাবেশে অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি উত্থাপন করা হয়।

সমাবেশস্থলে উপস্থিত মুসল্লিরা সাদা টুপি ও পাঞ্জাবিতে সারিবদ্ধভাবে অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। মঞ্চে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামারা বক্তব্য রাখবেন।

প্রধান দাবিসমূহ:

১. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল।

২. শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ।

৩. ইসলাম ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।

৪. ইসলামবিরোধী এনজিও কার্যক্রম বন্ধ করা।

সমাবেশে নেতারা বলেন, “দেশের সামাজিক ও ধর্মীয় অবকাঠামো ধ্বংসের পাঁয়তারা চলছে। নারী বিষয়ক সংস্কার কমিশন এর একটি বড় উদাহরণ। এ কমিশন ইসলামবিরোধী ও পরিবার ধ্বংসের উপকরণ হয়ে উঠতে পারে।”

তারা সরকারকে আল্টিমেটাম দিয়ে বলেন, দাবি না মানলে আরও বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা আসবে।

নিরাপত্তা ব্যবস্থা:

সমাবেশ উপলক্ষে পুলিশের পাশাপাশি হেফাজতের নিজস্ব স্বেচ্ছাসেবকরা পুরো আয়োজনের নিরাপত্তা রক্ষা করে। আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত আছে।

অনেকেই বলছেন, এ সমাবেশ থেকে স্পষ্ট যে হেফাজতে ইসলাম তাদের রাজনৈতিক ও সামাজিক শক্তি পুনর্গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ