শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিজরি নতুন বছরের সূচনায় পবিত্র কাবার গিলাফ (কিসওয়া) পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৫ জুন) আসরের নামাজের পর এই কাজ শুরু হয় এবং বৃহস্পতিবার সকালে তা সম্পন্ন হয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, কিসওয়া একটি কাফেলার মাধ্যমে মসজিদুল হারামে আনা হয়। কাবার উপরের অংশে কিসওয়ার প্রতিটি অংশ আলাদাভাবে তোলা হয়, তারপর নিচে নামানো হয় এবং পুরনো গিলাফ সরানো হয়।

এই প্রক্রিয়া চারবার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করা হয়, যতক্ষণ না নতুন গিলাফ পুরোপুরি বসানো হয় এবং পুরনোটি পুরোপুরি অপসারণ করা হয়।

সর্বপ্রথম কাবা শরীফের দরজার পর্দা নামানো হয়, যার দৈর্ঘ্য ৬.৩৫ মিটার এবং প্রস্থ ৩.৩৩ মিটার।

কিং আবদুল আজিজ কিসওয়া কমপ্লেক্সে কাবার গিলাফ প্রস্তুত করা হয়, যা সাতটি ধাপে সম্পন্ন হয়। গিলাফ তৈরিতে প্রায় ১১ মাস সময় লাগে।

প্রথম ধাপে পানির ফিল্ট্রেশনের মাধ্যমে সুতোগুলো ধোয়া হয়। তারপর কাঁচা রেশমকে উন্নতমানের কালো রঙে রঙ করা হয় এবং কাপড় তৈরি করা হয়।

এরপর কোরআনের আয়াত সূচিকর্মের জন্য বিশুদ্ধ সোনা ও রূপার সুতো তৈরি করা হয়।

কিসওয়া ৪৭টি খাঁটি রেশমি অংশ নিয়ে গঠিত। এতে ৬৮টি কোরআনের আয়াত ২৪ ক্যারেট স্বর্ণপ্রলেপযুক্ত সুতো দিয়ে সূচিকর্ম করা হয়েছে। গিলাফের মোট ওজন ১,৪১৫ কেজি।

তৈরির পর এই গিলাফ নির্ধারিত মোড়কে মুড়িয়ে বিশেষ ব্যবস্থাপনায় কমপ্লেক্স থেকে মসজিদুল হারামে পাঠানো হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ