মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

খাবার শেষে দোয়া: ইসলামের শিষ্টাচারের অন্যতম শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম কেবল ইবাদত বা নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি কাজেরই রয়েছে নির্দিষ্ট আদব বা শিষ্টাচার। তারই অংশ হিসেবে রয়েছে খাবার শুরু ও শেষের দোয়া। খাবার শেষে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদব।

হাদিস শরিফে এসেছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) খাবার শেষে বিশেষ দোয়া পাঠ করতেন। তিনি বলেছেন:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়া সাকানা, অজাআলানা মুসলিমিন।

অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। (সূত্র: আবু দাউদ, হাদিস নম্বর: ৩৮৫০)

ইসলামী গবেষকদের মতে, এই দোয়ায় তিনটি বিষয় রয়েছে:

১. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে, তিনি আমাদের খাবার দিয়েছেন। ২. তিনি আমাদের পানি বা পানীয় দিয়েছেন। ৩. সর্বোপরি, তিনি আমাদের মুসলিম বানিয়েছেন—যা সবচেয়ে বড় নিয়ামত।

এভাবে প্রতিটি কাজের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা একজন মুসলমানের পরিচয়। বিশেষ করে খাবারের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটার পর কৃতজ্ঞতা জ্ঞাপন করা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করে।

ইসলামী চিন্তাবিদদের পরামর্শ, ছোট-বড় সবাইকে এই দোয়া মুখস্থ করে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমে একজন মুসলিম আল্লাহর কাছে কৃতজ্ঞ হয় এবং তার রিজিকের বরকত বাড়ে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ