মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

‘সারা বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মরণীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বলেছেন, সুনামগঞ্জসহ পুরো বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মণীয়। বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সিপাহসালার হোসাইন আহমদ মাদানী রহ.-এর মাধ্যমে এদেশের মানুষ সঠিক ঈমান ও ইসলাম পেয়েছে। সেই বীর সিপাহসালারদের অন্যতম একজন ছিলেন শায়খ আকবর আলী রহ.। তাঁর রেখে যাওয়া স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন উলামায়ে কেরামকে জনগণের খেদমতে সুচিন্তিতভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৬ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আল্লামা শায়খ আকবর আলী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বেলা ২টায় শান্তিগঞ্জ ঝিলমিল অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মাওলানা মাহবুব সালমান ও হাফিজ আবু সাইদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ইকবাল বিন হাশিম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয়নেতা ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও মাওলানা হাফিজ আব্দুল গফফার।

মোনাজাত পরিচালনা করেন জাউয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহান। আমন্ত্রিত অতিথি মাওলানা আব্দুল হান্নান গনেশপুরী, মাওলানা ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া, মাওলানা ঈসকন্দর আলী পার্বতীপুরী, মাওলানা ঈসহাক আলী জয়কলসী, মাওলানা বশির আহমদ গনিগঞ্জী, মাওলানা শামসুল ইসলাম ভুইগাও।

বক্তব্য দেন মাওলানা হাফিজ আব্দুল গফফার, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা নুরুল মুত্তাকিন, মাওলানা ইমদাদুল্লাহ পার্বতীপুর, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আতিকুল হক প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ