শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মঙ্গলবার দুপুরে ছায়াশূন্য থাকবে পবিত্র কাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র কাবার সঙ্গে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর নাগাদ সরাসরি একই লাইনে অবস্থান করবে সূর্য। এ সময় সূর্যের কেন্দ্রবিন্দু কাবার ঠিক ওপরে উঠে আসবে। ফলে কাবা শরিফের কোনো ছায়া সৃষ্টি হবে না।

মহাকাশ বিজ্ঞানীদের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে সূর্য কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে। আর সে কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পবিত্র এই ঘরের কোনো দিকে কোনো ছায়া থাকবে না। চলতি বছরে এমন ঘটনা এটি দ্বিতীয়বারের মতো হতে চলেছে।

সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। বছরে অন্তত দুবার পবিত্র কাবার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।

মহাশূন্য গবেষকরা জানান, পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটি ঘটে। সূর্য তখন প্রায় ৮৯.৫ ডিগ্রিতে থাকবে, যার কারণে কাবা এবং অন্যকোনো স্থাপত্য ভবন বা অন্যান্য বস্তুর ছায়া পড়বে না।

পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুবরেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে ও একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুবার সরাসরি ওপরে অবস্থান নিয়ে পবিত্র কাবাকে ছায়াশূন্য করে দেয়।

পবিত্র কাবার ঠিক বরাবর সূর্যের অবস্থান তথা ছায়াশূন্য কাবা ঘর দেখার জন্য মক্কা নগরীসহ আশপাশের এলাকার লোকজন এবং কাবা শরিফে অবস্থানরত সবাই অপেক্ষার প্রহর গুনছেন, কখন আসবে সেই বিশেষ মুহূর্ত। সেই বিশেষ মুহূর্তটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা তথা স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিট পর্যন্ত।

তবে জ্যোতির্বিদরা ওইদিন ঠিক মধ্যআকাশে থাকা অবস্থায় সূর্যের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ