মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

২৪-এর গণঅভ্যুত্থান থেকে আলেমদের অবদান মুছে ফেলা যাবে না: ইফাদাতুল উম্মাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে মাদরাসা শিক্ষার্থী প্রতিরোধ দিবস উপলক্ষে ২৪ এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় আজ বিকাল ৪ ঘটিকায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে  খতমে কোরআন ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে একশত হাফেজ এর মাধ্যমে দশ খতম কুরআন তেলাওয়াত করা হয় এবং খতমে কুরআনের পর শাহাদাত বরণকারীদের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। 

দুয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে সর্বস্তরের জনতার সাথে কওমী মাদরাসার ছাত্ররাও কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিল। কিন্তু একটি চিহ্নিত মহল আলেম-ওলামা এবং মাদরাসার শিক্ষার্থীদের এই অবদানকে মুছে দিতে চায়।  তারা ইতিহাস বিকৃত করতে চায়। আমরা স্মরণ করিয়ে দিতে চাই এ অভ্যুত্থানে যেমন ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ দেশের সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেছিল ঠিক তদ্রূপভাবে কওমী মাদরাসার ছাত্র এবং আলেম-ওলামারাও অংশগ্রহণ করেছিল । যার প্রমাণ যাত্রাবাড়ীর হাফেজ  মাওলানা খুবায়েব,  বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কর্মকর্তা মাওলানা শিহাবুদ্দীন সহ প্রায় একশতশিক্ষার্থী ও আলেমের শাহাদত বরণ। 

খতমে কুরআন শেষে দোয়া পরিচালনা করেন মুফতী উবায়দুল্লাহ শাকির। অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন মুফতী আবদুর রহমান এজাজী, মুফতী তাওহীদুর রহমান, মাওলানা সুলাইমান হুসাইন আরকামী, মাওলানা তাওফীকুর রহমান, মুফতী ইয়াসিন আরাফাত, মুফতী আবদুর রহমান, প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ