মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ইজতেমার মাঠে আলেমদের জোড় ১৬ ও ১৭ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিশ্ব ইজতেমা সফলভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের সঙ্গে জড়িত আলেমদের নিয়ে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ আগস্ট টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই জোড় অনুষ্ঠিত হবে। 

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ আওয়ার ইসলামকে জানান, এই জোড়ে শুধু সেই আলেমরাই অংশগ্রহণ করতে পারবেন, যারা তিন চিল্লা ও সাল লাগিয়েছেন। 

তাবলিগের এই মুরব্বি বলেন, এটি মূলত আলেমদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক পরামর্শ সভা, যার মাধ্যমে দীনের মেহনতকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হবে।

মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, দুই দিনব্যাপী এ খাস জোড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকেও শীর্ষ মুরব্বিরা অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হিন্দুস্তানের খ্যাতনামা তাবলিগি মুরব্বি মাওলানা ইবরাহীম দেউলা এবং অন্যান্য আন্তর্জাতিক দাওয়াতি ব্যক্তিত্বরা।

আয়োজকরা জানিয়েছেন, এ বছর আলেমদের এই জোড়ে অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

খাস জোড় শেষে মুরব্বিরা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ