মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২৯ আগস্ট, শুক্রবার রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন। সকাল ৮টায় শুরু হওয়া এই ঐতিহাসিক সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, এবং সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের মহাসচিব মুফতি মুজিবুর রহমান।

সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন— আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর পৌত্র ও আজাদ কাশ্মীরের মন্ত্রী আল্লামা সায়্যিদ মাযহার সাঈদ শাহ, ইসলামী রূহানী মিশন পাকিস্তান-এর প্রতিষ্ঠাতা আল্লামা ড. মুহাম্মদ মাকসুদ এলাহী নকশবন্দী, ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

মহাসম্মেলনের সহ-সভাপতি মুফতি আমিমুল ইহসান বলেন, “মানুষের মধ্যে নবীজির ভালোবাসা ও সমাজে তাঁর আদর্শ প্রতিষ্ঠা করতে প্রতিবছর আমরা সিরাতুন্নবী মহাসম্মেলন আয়োজন করি। এই সম্মেলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর আবেগ কাজ করে।”

তিনি দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “নবীজির আদর্শের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তাই সম্মেলনকে সফল করা আমাদের সকলের দায়িত্ব।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ