শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, জ্ঞান চর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন সংযোজিত স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর এই স্টাডি কর্নার উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি জ্ঞা নচর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও। মুসলমানদের হৃদয়ের প্রশান্তি ও চরিত্র গঠনে ধর্মীয় গ্রন্থ পাঠের ভূমিকা অপরিসীম। নতুন সংযোজিত এই বুক সেলফে ইসলামী দর্শন, কোরআন-হাদিসের ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধভিত্তিক বই যুক্ত করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য সহজলভ্য হবে। বিশ্ববিদ্যালয় শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করছে। মসজিদভিত্তিক এই উদ্যোগ আমাদের ক্যাম্পাসে আত্মিক প্রশান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর  দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র  পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ