শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুমিল্লার শাসনগাছায় সিরাতুন্নাবী (স.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি)

কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত শাসনগাছা মধ্যপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৭ সেপ্টেম্বর) মিলাদুন নবী ও সিরাতুন্নাবী (স.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, মিলাদুন নবী (স.) অর্থ হচ্ছে রাসুল (স.)- এর জন্ম সংক্রান্ত বিষয়। এই দিন আলোচনার বিষয় কিন্তু পালনীয় নয়। আর সিরাতুন্নাবী (স.) অর্থ হচ্ছে রাসুল (স.)-এর জীবন ও আদর্শ। তাই রাসুল (স.)-এর জীবনাদর্শ কিভাবে আমরা গ্রহণ করতে পারি সে ব্যাপারে সচেষ্ট হতে হবে।

সেমিনারে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মার্কাজের মুরুব্বি মাওলানা মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী শেখ মু. নাঈম বিন আবদুল বারী, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন  মাওলানা জুনায়েদ বিন আব্দুল মতিন। 

মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন ধর্মপুর মাদরাসার মুহতামিম হাফেজ আব্দুল আজিজ সহ আরো অনেক ওলামায়ে কিরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাইন ঐক্যবাদী। 

শেষে মুফতি শামসুল ইসলাম জিলানীর পরিচালনায় মুনাজাতের মধ্য দিয়ে সেমিনার সমাপ্তি হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ