মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ইসলাহী জোড় শুরু ১৩ নভেম্বর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের দীঘিরপাড় মাদানী কমপ্লেক্সে আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মাদানী মজলিসের ইসলাহী জোড়। সহীহ ঈমান-আমল, আত্মশুদ্ধি, তালিম ও দাওয়াতের উদ্দেশ্যে আয়োজিত এই জোড় চলবে ১৬ নভেম্বর ফজরের নামাজ পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে, ইসলাহী জোড়ে বিশেষ বয়ান করবেন শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র, আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী।

আয়োজক মুফতি হাফিজুদ্দীন বলেন, “ইসলাহী জোড় ইসলাম প্রচারের একটি বড় মাধ্যম এবং মানুষকে দীনের সঠিক বুঝ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, সমাজের তরুণ, যুবক ও বৃদ্ধ সবাইকে আল্লাহর সঙ্গে জুড়তে এবং ইসলামের সঠিক গাইডলাইন দেখাতে নিয়মিতভাবে এই আয়োজন করা হয়।

জোড় শেষে ১৬ নভেম্বর ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের বিছানাপত্র সঙ্গে নিয়ে আসার জন্য আয়োজক কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

যোগাযোগ নম্বর: ০১৬৭৫০১৮৬৭১, ০১৯১৩৭৪২০৫৭, ০১৬৩৯২৬৩৮৩২

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ