মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

অবশেষে কোরআন অবমাননা নিয়ে মুখ খুললেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কোরআন অবমাননার ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন অনেকেই ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের বিবৃতির দাবি জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কড়া সমালোচনাও করেন। অনেকে পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করছিলেন যে, ধর্ম উপদেষ্টা কি বেঁচে আছেন! অবশেষে তিন দিন পর ধর্ম উপদেষ্টা এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই বিচার দাবি করেন।

ধর্ম উপদেষ্টা লিখেন- পবিত্র কুরআন অবমাননার সাথে যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ পন্থায় শাস্তি নিশ্চিত করা হবে।

গত শনিবার (৪ অক্টোবর) রাতে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআনে কারিমের ভয়াবহ অবমাননা করেন। একপর্যায়ে পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়।

পরদিন রোববার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ