শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতি আরশাদ রাহমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ.-এর সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, তানযিমুল মাদারিসিদ দীনিয়ার সভাপতি মুফতি আরশাদ রাহমানী।

সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় তিনি খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। তানযিমুল মাদারিসিদ দীনিয়ার অন্তর্ভুক্ত মাদারেসগুলোর উস্তাদ ও ছাত্রদেরসহ সর্বস্তরের জনগণকে এই মহাসম্মেলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

মাওলানা আরশাদ রাহমানী বলেন, খতমে নবুওয়ত আমাদের ঈমানের অংশ। এটাকে কেউ অস্বীকার করলে সে আর দীনের অন্তর্ভুক্ত থাকে না। অভিশপ্ত কাদিয়ানি গোষ্ঠীসহ বিভিন্ন সময় ভণ্ড নবুওয়তের দাবিদাররা খতমে নবুওয়ত অস্বীকার করে আমাদের ঈমানের ওপর আঘাত করে আসছে। প্রতিটি ঈমানদারের উচিত এ ধরনের তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

দেশের অন্যতম শীর্ষ এই আলেম আগামী ১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলনের সার্বিক কামিয়াবির জন্য দোয়া করেন। যারা এই মহাসম্মেলন বাস্তবায়নে কাজ করছেন তাদের জন্য আল্লাহর কাছে উপযুক্ত জাযা প্রার্থনা করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ