শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে আযাদ দ্বীনী এদারার নেতৃবৃন্দের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর শনিবার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে আহ্বান জানিয়েছেন দেশের অন্যতম কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের নেতৃবৃন্দ।

সোমবার (১০ নভেম্বর) বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বোর্ডের নেতৃবৃন্দ সর্বতোভাবে এই কর্মসূচি সফল করার জন্য আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের মুহতামিম সাহেবান, উস্তায ও ছাত্রসহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে যোগদানের আহ্বান জানান।

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মহাসম্মেলনে দেশি-বিদেশি মেহমানরা অংশ নেবেন। ইতোমধ্যে এই মহাসম্মেলন সফল করতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ