মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান নূরানী তালীমুল কুরআন বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর যে খতমে নবুওয়ত মহাসম্মেলন আহ্বান করা হয়েছে তা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নূরানী তালীমুল কুরআন বোর্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক বার্তায় বোর্ডের পক্ষ থেকে পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন এই আহ্বান জানান।

নূরানীর প্রতিষ্ঠাতা আল্লামা কারী বেলায়েত রহ.-এর সাহেবজাদা মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, খতমে নবুওয়তের সঙ্গে কোনো মুসলমান আপস করতে পারে না। আমাদের আকাবির ও আসলাফ যুগে যুগে এর পক্ষে এবং ভণ্ড নবুওয়তের দাবিদারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন। আমাদেরও উচিত এই ইস্যুতে সরব থাকা।

মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, এদেশে কাদিয়ানি গোষ্ঠী দীর্ঘদিন যাবত মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের তৎপরতা রোধ করা না গেলে সাধারণ মানুষের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। এজন্য অনতিবিলম্বে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

এ সময় তিনি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আহুত মহাসমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নূরানী তালীমুল কুরআন বোর্ডের সঙ্গে সারাদেশে যারা যুক্ত সবাইকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার তাগিদ দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ