শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

১৩ মাসে কোরআনের হাফেজ হলো ১০ বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগরে মাত্র ১৩ মাস ১০ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে দশ বছর বয়সী মাকসুদুর রহমান। জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেসকারুননেসা এতিমখানার এই ক্ষুদে হাফেজকে অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কোরআন হিফজের সবক শুরু করে মাকসুদুর। অসাধারণ মেধা, মনোযোগ এবং অধ্যবসায় দিয়ে মাত্র এক বছরের একটু বেশি সময়ে হেফজ শেষ করে সে। চলতি বছরের নভেম্বরেই তার কোরআন হিফজ সম্পূর্ণ হয়। মাকসুদুর মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে।

শিক্ষকরা জানান, ভর্তির পর থেকেই মাকসুদুর ছিল অত্যন্ত মনোযোগী ও নিয়মিত। প্রতিদিন নির্ধারিত সবক মুখস্থ করা, পুরোনো অংশের পুনরাবৃত্তিতে যত্নশীল থাকা এবং শুদ্ধ তিলাওয়াত—এই সবকিছুই তাকে স্বল্প সময়ে হাফেজ হতে সাহায্য করেছে।

পরিবারের সদস্যরা বলেন, ছোটবেলা থেকেই মাকসুদুরের কোরআনের প্রতি গভীর আগ্রহ ছিল। সকলের দোয়া, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ তার এই সফলতাকে সহজ করেছে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন বলেন, “ভর্তির মুহূর্ত থেকেই আমরা তাকে ব্যতিক্রমী হিসেবে লক্ষ্য করি। কোরআন শেখার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তবে এত অল্প সময়ে হিফজ শেষ করবে—এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আজ আমরা তাকে নিয়ে গর্বিত।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ