শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

আজ নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরে আজ বুধবার (১০ ডিসেম্বর) তিনটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে।

তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে মোট ৪৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নাটোর জেলা সদরে একটি এবং গুরুদাসপুর ও সদর উপজেলায় দুইটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বুধবার নাটোরের জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত এই তিনটি মডেল মসজিদ পর্যায়ক্রমে উদ্বোধন করবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রত্যেক জেলা এবং উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ’ প্রকল্পের আওতায় একটি জেলা এবং দুইটি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

এরমধ্যে ১৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নাটোর জেলা ষ্টেডিয়ামের উত্তর পাশে জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। শহরের ষ্টেশন রোড সংলগ্ন হাফরাস্তা এলাকায় ১৪ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং গুরুদাসপুর উপজেলায় বাসষ্ট্যান্ড এলাকায় ১৪ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা মডেল মসজিদ চারতলা বিশিষ্ট এবং উপজেলা মডেল মসজিদ তিন তলা বিশিষ্ট।

৪৩ শতাংশ জমির উপরে প্রতিটি উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের ১২ হাজার বর্গফুট আয়তনের নীচতলায় থাকছে গাড়ী পার্কিং, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র, ডাইনিং, গণশিক্ষা কার্যক্রম কার্যালয়, অটিজম কর্ণার এবং মরদেহ গোসলের স্থান। সাতহাজার ৮০০ বর্গফুট আয়তনের দো’তলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা, সভাকক্ষ এবং লাইব্রেরী।

জেলা মডেল মসজিদের চতুর্থ তলাতে থাকবে কোরআন শিক্ষা কেন্দ্র, তাহফিজ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কক্ষ ছাড়াও অতিথি কক্ষ। এছাড়া প্রত্যেক মসজিদে ৯০ ফুট উচ্চতার একটি মিনার এবং চারটি গম্বুজ রয়েছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম জানান, গণপূর্ত বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন শেষে তিনটি মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ