মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কোরআন প্রতিযোগিতায় ফের হাফেজ আনাসের বিশ্বজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ আনাস বিন আতিক আবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করেছেন। তিনি রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়।

আনাসের উস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।

এর আগে সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস।

তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

আনাসের মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ